মালদহে গঙ্গার ঘাটে বজ্রাঘাতের মর্মান্তিক ঘটনা, নৌকা থেকে নেমেই প্রাণ গেল ৪ যাত্রীর।

মালদহ, নিজস্ব সংবাদদাতা:- নৌকার উপর বজ্রাঘাত, গঙ্গার ঘাটেই লুটিয়ে ৪ যাত্রীর মর্মান্তিক মৃত্যু, আহত আরও অনেকে। ঘটনাটি ঘটেছে মালদহে গঙ্গার ঘাটে। মঙ্গলবার বিকেলে ধুলিয়ান থেকে মালদহের পারলালপুর ঘাটের উদ্দেশে রওনা দিয়েছিল যাত্রীবাহী নৌকাটি। গন্তব্যে পৌঁছনোর মুহূর্তেই শুরু হয় তুমুল ঝড়বৃষ্টি, তখনই এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই প্রায় ২৫-৩০ জন যাত্রী নিয়ে নৌকাটি গঙ্গা পেরিয়ে পারলালপুর ঘাটে পৌঁছেছিল। কিন্তু ঘাটে নামার কয়েক মুহূর্তের মধ্যেই আচমকা আকাশ কালো মেঘে ঢেকে যায়, নামে প্রবল বৃষ্টি, শুরু হয় মুহুর্মুহু বজ্রপাত, আর সেই সময়ই ঘটে যায় ভয়ঙ্কর বিপর্যয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *