গড়বেতা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশের সচেতনতা শিবির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনা রোধে ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশের উদ্যোগে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
এই শিবিরে শহরের বিভিন্ন ছোট ও বড় গাড়ির চালকদের উপস্থিতিতে ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে গাড়ি চালানো, নির্ধারিত গতিসীমা বজায় রাখা, সড়ক নিরাপত্তা বিধি পালন এবং দুর্ঘটনা প্রতিরোধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার পাশাপাশি নিয়ম মেনে গাড়ি চালানোর আহ্বান জানান পুলিশ আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন গড়বেতা থানার ট্রাফিক ওসি অমর ছেত্রী-সহ ট্রাফিক পুলিশের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *