
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: – যানবাহন চালকদের শারীরিক সুস্থতার দিকে নজর দিতে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল ট্রাফিক পুলিশ। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার রসকুণ্ড মোড়ে গড়বেতা থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
এদিন রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে চালক ও খালাসিদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। একাধিক যানবাহনের চালক এই শিবিরে অংশ নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান বলে ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ সময় ধরে গাড়ি চালানোর কারণে অনেক সময় চালকদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই চালকদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং রাস্তায় নিরাপদে গাড়ি চালানোর বিষয়টি নিশ্চিত করতেই এই উদ্যোগ।
গড়বেতা ট্রাফিক পুলিশের OC অমর ছেত্রী জানান, যানবাহন চালকদের স্বার্থে আগামী দিনেও এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।












Leave a Reply