‘খেলো ইন্ডিয়া’ উদ্যোগে মালদায় বিএসএফের ব্যাডমিন্টন-টেবিল টেনিস প্রতিযোগিতা, অংশ নিলেন ২০৪ জন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– প্রধানমন্ত্রীর ‘খেলো ইন্ডিয়া’ উদ্যোগে সাড়া দিয়ে মালদায় বিএসএফের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার শনিবার আনুষ্ঠানিক সমাপ্তি হল। গত মঙ্গলবার মালদা শহরের সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার সূচনা হয়েছিল।
বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অন্তর্গত মালদা সেক্টরের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্তের বিএসএফ ফ্রন্টিয়ার থেকে মোট ২০৪ জন আধিকারিক ও জওয়ান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পাঁচ দিন ধরে ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় টেবিল টেনিসে উইনার হন নর্থ বেঙ্গল ফ্রন্ট ইয়ার এবং রানার আপ হয় সাউথ বেঙ্গল এন্ড জম্মু ফ্রন্টিয়ার,এবং ব্যাডমিন্টন খেলাই উইনার হন ত্রিপুরা ফ্রন্টিয়ার এন্ড আইজি হেডকোয়ার্টার দিল্লী,এবং রানার আপন মেঘালয়া ফ্রন্টিয়ার। শনিবার প্রতিযোগিতার শেষ দিনে উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক রজনবীর সিং কাপুর,সাউথ বেঙ্গল বিএসএফ আইপিএস আইজি শ্রী ডালজিত সিং,মালদা বিএসএফ সেক্টর ডিআইজি শ্রী সুরেন্দ্র কুমার ঝা,সহ বিএসএফের একাধিক আধিকারিক। প্রতিযোগিতা শেষে বিজয়ী তথা চ্যাম্পিয়ন দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিএসএফ আধিকারিকদের মতে, বাহিনীর সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাঁচ দিনের এই প্রতিযোগিতাকে ঘিরে বিএসএফের আধিকারিক ও জওয়ানদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *