সপ্তাহ না পেরোতেই মঙ্গলবাড়ির একই গোডাউন থেকে ফের বিপুল কাফ সিরাপ উদ্ধার, বাজেয়াপ্ত ৫৭,৬০০ বোতল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— সপ্তাহ পার না হতেই আবারও পুরাতন মালদার মঙ্গলবাড়ির নলডুবির একই গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল বিএসএফ ও পুলিশ। উদ্ধার হয়েছে ৫৭ হাজার ৬০০ পিস কাফ সিরাপের বোতল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,নারায়নপুর ২৯ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন এবং মালদা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৪০০ পেটি কাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি পেটিতে ১৪৪টি করে বোতল ছিল। মোট ৫৭ হাজার ৬০০ বোতল বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকার উপরে।
পুলিশের প্রাথমিক অনুমান, এই বিপুল পরিমাণ কাফ সিরাপ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। নেশার সামগ্রী হিসেবে সীমান্ত পেরিয়ে এই সিরাপ পাচার হয়। বাজারে এর দাম কয়েক লক্ষ টাকা।
সূত্রের খবর গত ২ অগাস্ট মঙ্গলবাড়ি থেকে প্রায় আড়াই কোটি নগদ টাকা সহ কফ সিরাপ উদ্ধার হয়েছিল সেই কেসের সাথে সম্পর্ক রয়েছে অর্থাৎ ধৃত মাদক কারবারি পিন্টু সরকারেরএই মালগুলো রয়েছে বলে জানা গেছে। তবে কে বা কারা এই পাচারের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ। গোটা চক্রের হদিশ পেতে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া সিরাপগুলি বিএসএফ রা নিজের হেফাজতে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *