চাঁইপাট শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্য মহাবিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: অটল হেলথ কেয়ার পরিবার প্রাইভেট লিমিটেডের পরিচালনায় এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চাঁইপাট শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্য মহাবিদ্যালয়ের সহযোগিতায় মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক দিবসীয় স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবির।

এই স্বাস্থ্য শিবিরে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকার বিভিন্ন প্রান্তের মানুষও স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন, জল সিঞ্চন এবং মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে। এরপর স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। শিবিরে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

এই উদ্যোগকে ঘিরে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা যায়। স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগের প্রশংসা করেছেন উপস্থিত বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড. শিলা চক্রবর্তী। অটল হেলথ কেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর জয়দেব পরমান্য, নীলকান্ত ঘোষ, জেনারেল সেক্রেটারি সঞ্জয় সামন্ত, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সুমন সাঁতরা

এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান ড. দেবায়ের ব্যানার্জি, বাংলা বিভাগের প্রধান ড. কাজী তাজ উদ্দিন, ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপিকা দীপ্তি সরদার-সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা। প্রশাসনিক বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. বিশ্বজিৎ চক্রবর্তী-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা শিবিরের মাধ্যমে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *