নিউটাউনে NIA দফতরে হাজিরা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনের।

নিউটাউন, নিজস্ব সংবাদদাতা: – মালদার মোথাবাড়িতে ভোটার তালিকার SIR প্রক্রিয়ায় নিযুক্ত আধিকারিকদের ঘেরাও ও হামলার অভিযোগের তদন্তে সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। সেই তলবের পর আজ নিউটাউনে NIA-এর দফতরে হাজিরা দেন তিনি।

তদন্তের অংশ হিসেবেই বিধায়কের এই হাজিরা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মোথাবাড়িতে SIR প্রক্রিয়ায় নিযুক্ত আধিকারিকদের ঘেরাও ও হামলার অভিযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে NIA। তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তির বক্তব্য ও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে সূত্রের খবর। সাবিনা ইয়াসমিনের কাছ থেকেও ওই ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *