প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে চন্দ্রকোনারোডে বিজেপির সেবা সপ্তাহ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে সামনে রেখে দেশজুড়ে বিজেপির পক্ষ থেকে পালন করা হচ্ছে সেবা সপ্তাহ। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড গার্লস হাই স্কুল প্রাঙ্গণে বিশেষ কর্মসূচি পালন করল বিজেপি নেতৃত্ব।
এই দিন স্কুলের সমস্ত ছাত্রী ও শিক্ষিকাদের হাতে তুলে দেওয়া হয় পানীয় জল, শুকনো খাবার এবং কলম। দলের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের সেবামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে স্কুলের ছাত্রী ও শিক্ষিকাদের জন্য এই উদ্যোগ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি পলাশ সেন, যুব মোর্চার নেতা সুখেন্দু হাওলাদার, রাজু মাহাতো, মহিলা নেত্রী মলিনা হাওলাদার, সোনালী মাহাতো-সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থক। সেবা সপ্তাহকে কেন্দ্র করে আগামী দিনেও বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মসূচি নেওয়া হবে বলে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *