
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২৭শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে বিজেপির সেবা প্রকল্প অভিযানে উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে বিজেপি দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, প্রশাসনিক বৈঠক থাকায় ওই কর্মসূচিতে যোগ দিতে পারছেন না তিনি। গড়বেতা ১ নম্বর ব্লকের গড়বেতা শহরের বিডিও অফিস সংলগ্ন ময়দানে এই সেবা প্রকল্প অভিযানের আয়োজন করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মজয়ন্তী উপলক্ষে এক সপ্তাহব্যাপী সেবা সপ্তাহ পালন করছে বিজেপি নেতৃত্ব। তারই অঙ্গ হিসেবে গড়বেতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তবে কর্মসূচির আগে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে দলীয় সূত্রে জানানো হয়েছে, প্রশাসনিক বৈঠকের কারণে ২৭ শে সেপ্টেম্বরের কর্মসূচিতে উপস্থিত থাকতে পারবেন না শুভেন্দু অধিকারী। ফলে তাঁর পরিবর্তে দলীয় নেতৃত্ব ও কর্মীরা এই কর্মসূচি পরিচালনা করবেন বলে জানা গিয়েছে।












Leave a Reply