
মালদা, নিজস্ব সংবাদদাতা:— বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় বামনগোলা ব্লক কমিউনিটি হলে প্রদীপ পরিচালন এর মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো আইসিডিএস প্রজেক্টের গুরুত্বপূর্ণ কর্মসূচি। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে আইসিডিএস প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মী, সহায়িকা ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতি ছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রাণেশ্বরী হেমব্রম, বামনগোলা ব্লকের সিডিপিও মোহাম্মদ রেজা এবং বামনগোলা পঞ্চায়েত সমিতির সদস্য দেবাশীষ সরকার সহ আইসিডিএস প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মী ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিনের এই কর্মসূচিতে আইসিডিএস প্রকল্পের বিভিন্ন কাজ ও পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে শিশুদের পুষ্টি, স্বাস্থ্য, প্রাক-প্রাথমিক শিক্ষা এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য সরকারি পরিষেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে শিশু ও মায়েদের নিয়মিত পরিষেবা প্রদান, শিশুদের পুষ্টির দিকে নজর দেওয়া এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। মাঠ পর্যায়ে আইসিডিএস কর্মীদের কাজ আরও সুষ্ঠুভাবে পরিচালনা এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত আধিকারিক ও জনপ্রতিনিধিরা আইসিডিএস প্রকল্পের গুরুত্ব বক্তব্য মধ্যে দিয়ে তুলে ধরেন। শিশু ও মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও জানানো হয়। এদিনের কর্মসূচিকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।মায়েদের ও শিশুদের বিভিন্ন স্বাস্থ্য পুষ্টি দিকে নজর রেখে ধরনের খাবারে প্রদর্শনী তুলে ধরা হয়। এছাড়াও বাল্যবিবাহ নিয়ে বিশেষ সচেতন বার্তা দেওয়া হয়।












Leave a Reply