চন্দ্রকোনারোড সংলগ্ন বোরোজামে মহিলা পরিচালিত দুর্গোৎসবের খুঁটি পূজা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন বোরোজাম গ্রামে এবার মহিলা পরিচালিত দুর্গোৎসবের আয়োজন। সোমবার পুজো-অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হল দুর্গাপুজোর খুঁটি পূজা। জানা গিয়েছে, প্রথম বছরেই এই পুজোকে ঘিরে প্রায় ২ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে। পুজোর কয়েক দিন ধরে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি সমাজসেবামূলক একাধিক কর্মসূচিরও আয়োজন করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
মহিলাদের উদ্যোগে আয়োজিত এই দুর্গোৎসবকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হল এবারের দুর্গোৎসবের প্রস্তুতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *