
নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :-ছটপুজোর আনন্দমুখর পরিবেশে মুহূর্তের মধ্যেই নেমে এল বিষাদের ছায়া। পাণ্ডবেশ্বরের গাইঘাটা বস্তি পাড়া সংলগ্ন একটি ছটঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৫৫ বছর বয়সি পেশায় টোটো চালক বিনোদ নোনিয়ার। গাইঘাটা বস্তিপাড়া এলাকারই বাসিন্দা ছিল বিনোদ।
সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে , সোমবার সকাল আনুমানিক ৬টা নাগাদ ছটঘাটে জলে নেমে অর্ঘ্য নিবেদন করার পর জল থেকে ডাঙ্গায় উঠতে গেলে কর্দমাক্ত মাটিতে আচমকাই পা পিছলে যায় বিনোদের সেই সময় বাঁশের পরিবর্তে তিনি একটি বৈদ্যুতিক তার ধরে ফেলে। তাতেই মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দুর্গাপুরের হেলথওয়ার্ল্ড হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে পথেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। উৎসবের দিনে এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।












Leave a Reply