মালদার পাকুয়াহাটে ৭০তম রাজ্য স্কুল গেমসের অনূর্ধ্ব-১৯ নেটবল দলের বাছাই পর্ব সম্পন্ন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাট এ.এন.এম. হাইস্কুলে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো ৭০তম পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল গেমসের অনূর্ধ্ব-১৯ নেটবল দলের বাছাই পর্ব। ১৬ ও ১৭ নভেম্বর, দুই দিনব্যাপী এই রাজ্য স্তরের ট্রায়াল সিলেকশনের আয়োজন করা হয়।

ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে এবং মালদা জেলা কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ বালক ও বালিকা বিভাগে রাজ্যের মোট আটটি জেলা অংশগ্রহণ করে। জেলাগুলি হলো মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর।

দুই দিনের বাছাই প্রক্রিয়া শেষে বালক ও বালিকা—উভয় বিভাগেই চূড়ান্ত রাজ্য দল গঠন করা হয়েছে। নির্বাচিত খেলোয়াড়রা আগামী দিনে জাতীয় স্তরের প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করবে।

মালদা ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের সম্পাদক সুজিত কুমার বৈদ্য জানান, রাজ্য কাউন্সিল তাঁদের ওপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছিল, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় তা সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। উভয় বিভাগের চূড়ান্ত রাজ্য দল গঠন করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি এই আয়োজনের দায়িত্ব দেওয়ার জন্য রাজ্য কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

দুই দিনব্যাপী এই রাজ্য স্তরের বাছাই পর্ব সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *