
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: ময়নার অন্যতম প্রাচীন জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে উল্লেখযোগ্য ময়না বাসস্ট্যান্ড যুবগোষ্ঠীর পুজো। এ বছর ২৫ বছরে পদার্পণ করল এই পুজো। পুজো উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম গুরু, ব্লক ইউনিয়ন আধিকারিক জগন্নাথ বিশ্বাস, জেলা পরিষদের সদস্য উত্তম সিং, বাকচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত-সহ পুজো কমিটির সদস্যরা।
পুজোর উদ্বোধন উপলক্ষে বিভিন্ন জেলার মহিলা কবাডি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এই প্রতিযোগিতাকে ঘিরে অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ তৈরি হয়।
২৫ বছরে পদার্পণ উপলক্ষে পুজো কমিটির সদস্যদের মধ্যে উৎসাহ দেখা যায়।












Leave a Reply