ময়নাতদন্তের পর বাড়িতে ফিরল চন্দন মণ্ডলের দেহ, কান্নায় ভেঙে পড়ল পরিবার ও এলাকাবাসী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— ময়নাতদন্তের পর চন্দন মণ্ডলের মৃতদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসী ও বিজেপি কর্মীরা। শোকের আবহে মৃত চন্দন মণ্ডলকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে উপস্থিত হন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিং এবং মালদা মণ্ডল-১ সভাপতি পঞ্চানন বর্মন। তাঁরা মৃতদেহে দলীয় পতাকা ও ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর মৃতের স্ত্রী পূর্ণিমা মণ্ডল ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন বিজেপি নেতৃত্ব। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁরা জানান, মুখ্যমন্ত্রীও বিষয়টি নিয়ে খোঁজখবর রাখছেন। পাশাপাশি পরিবারের পাশে দাঁড়িয়ে সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।
এদিন উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির এক্সিকিউটিভ কমিটির সদস্য মঞ্জু কিস্কু, মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়, বিজেপির ঋষিপুর অঞ্চল ও শক্তিকেন্দ্রের নেতৃত্ব, মালদা মণ্ডল-১-এর বিভিন্ন পদাধিকারী এবং দলীয় কার্যকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *