মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক সাইকেল আরোহীর।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:– মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক সাইকেল আরোহীর। শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ আলিপুরদুয়ার জংশন নর্থ পয়েন্ট এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটিনার মৃত্যু হল এক সাইকেল আরোহীর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ব্যাক্তি সাইকেল নিয়ে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল, সেই সময় পেছন থেকে একটি ট্রাক দ্রুত গতিতে এসে ওই ব্যক্তিকে পিষে দেয় । তারপর সেখানে থাকা কর্তব্যরত পুলিশ ওই ট্রাকটি কে ধাওয়া করে কিছু দূরে গিয়ে রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় দেখতে পায় । চালক পলাতক।পরে পুলিশ ওই ব্যক্তির মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *