খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজো প্রস্তুতি শুরু করল কোচবিহারের ভেনাস স্কোয়ার ক্লাবের।

কোচবিহার, ২১ আগস্টঃ ঢাকে কাঠি পরে গেল! বেজে গেল পুজোর বাদ্যি! খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হল ভেনাস স্কোয়ার ক্লাবের দুর্গাপুজো প্রস্তুতি। হাতে গুনে বাকি আর মাত্র কয়েকটা দিন।এরপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাঁর আগে রবিবার কোচবিহার শহরের কালিকাদাস রোডে ভেনাস স্কোয়ার ক্লাবের মাঠে অনুষ্ঠিত হল খুঁটি পুজো। এদিন ওই খুঁটি পূজায় উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্যরা ও স্থানীয় মানুষজনরা।
জানা গেছে,প্রাচীন রীতি মেনে এই পুজো কমিটির পক্ষ থেকে খুঁটি পুজো করা হয়। খুঁটি পুজোর পর রীতি মেনে খুঁটি পোঁতা হয় মন্দিরের এক প্রান্তে। এদিন ক্লাবের কমিটি ও স্থানীয়রা মিলিত হয়ে এই পুজোর আয়োজন করে থাকেন। এই বছর তাঁদের পুজো ৫৭ তম বর্ষে পদার্পণ করল। পূজা এবার সেই রকম ভাবে বড় না হলেও ছোট নয় বলে জানান ক্লাবের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *