উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের ১৪ তম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল ।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের ১৪ তম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল । এদিন রায়গঞ্জ পুরসভা পরিচালিত মিউনিসিপ্যাল পার্কে আয়োজিত এই সম্মেলনে ১১ জন অভিজ্ঞ, বর্ষীয়ান সাংবাদিক কে জীবনকৃতি সম্মেলন প্রদান করা হয়। প্রেস ক্লাবের এই সম্মেলনে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। এদিনের সম্মেলনে অলিপ মিত্র কে সম্পাদক ও অমিত সরকার কে সভাপতি করে ৩৩ জনের নতুন জেলা কমিটি গঠন করা হয়। আগামী দিনে এই কমিটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক বিভিন্ন পরিকল্পনা সুচারু ভাবে সম্পন্ন করবে বলে জানিয়েছেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *