বামপন্থী গন সংগঠনের ডাকে ঢাক বাজিয়ে পঞ্চায়েতে ডেপুটেশন।

আবদুল হাই, বাঁকুড়াঃ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রাধামোহন পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হল ক্ষেতমজুর, কৃষক, শ্রমিক সংগঠনের রাধামোহনপুর অঞ্চল ইউনিটের পক্ষ থেকে।
স্মারক লিপিতে যে সমস্ত দাবিগুলি গুরুত্ব পেয়েছে তার মধ্যে অন্যতম ১০০ দিনের কাজের বকেয়া টাকা, যা অবিলম্বে মিটিয়ে দেয়ার কথা উল্লেখ করা হয়েছে, এছাড়াও , ১০০ দিনের কাজকে ২০০ দিন করতে হবে এবং অবিলম্বে ১০০ দিনের কাজ শুরু করতে হবে সহ অন্যান্য দাবি।ঢাক বাজিয়ে মিছিল করে রেপুটেশন দিতে যান।
এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা ক্ষেতমজুর আন্দোলনের নেতা অজিত রায়,সুব্রত চ্যাটাজী, কৃষক নেতা হায়দার আলী মন্ডল, অভিজিৎ মাজি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *