মরনোত্তর কীর্তিচক্র সম্মানে ভূষিত কোচবিহারের শহীদ জওয়ান সুদীপ সরকার।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- মরনোত্তর কীর্তি চক্র সম্মানে ভূষিত করা হল কোচবিহারের বীর শহীদ জওয়ান সুদীপ সরকারকে। এদিন কোচবিহার গোপালপুর বিএসএফের ব্যারাকে তাঁর স্ত্রীর হাতে তুলে দেওয়া হয় ওই সম্মান। জানা গেছে, কাশ্মীরের কুপওয়ারায় ২০২০ সালের ৭ই নভেম্বর শহীদ হয়েছিলেন কোচবিহারের বিএসএফ জওয়ান সুদীপ সরকার। সেই সাহসিকতার সম্মান হিসাবে কোচবিহারের বীর শহীদ জওয়ান সুদীপ সরকারকে ১৫ ই আগস্ট প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ সম্মান কীর্তিচক্র দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাষ্ট্রপতির দপ্তর।
সেই ঘোষণা অনুসারে এদিন বিএসএফের গোপালপুর সেক্টর ডিআইজি ব্রিগেডিয়ার আরএস রাওয়াত মরোনত্তর কীর্তিচক্র সম্মান প্রদান করেন শহীদ বিএসএফ জওয়ান সুদীপ সরকারের পরিবারকে। বিএসএফের ডিজির নির্দেশে শহীদ সেনা জওয়ানের স্ত্রী রুম্পা সরকারের হাতে তুলে দেওয়া হয় প্রশাস্তি পাত্র ও শাল। এদিন সেখানে উপস্থিত ছিলেন বিএসএফের ১৬৯ ব্যাটেলিয়নের সেক্টর কমান্ডেন্ট দিবাকর কুমার সহ অন্যান্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *