সাইকেল চোর সন্দেহে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সোমবার সন্ধ্যায় এই ঘটনা মুর্শিদাবাদের কান্দি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রাধাবাজার এলাকায় বেশ কয়েকদিন থেকেই ওই এলাকার বিভিন্ন অফিস ও প্রাইভেট টিউশন পড়তে আসা ছাত্র ছাত্রীদের সাইকেল চুরি যাচ্ছিল। এদিন ওই যুবককে সন্দেহ জনক ভাবে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দা দের সন্দেহ হয়। ওই যুবক ধাওয়া করলে ছুটে পালাতে গেলে স্থানীয়দের কাছে ধরা পরে যায়। স্থানীয় বাসিন্দারা রাস্তার পোলে বেঁধে রেখে পুলিশ কে খবর দিলে কান্দি থানার পুলিশ এসে ওই যুবকের আটক করে নিয়ে যায়। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *