ফিল্মি কায়দায় সাত কিলোমিটার ধাওয়া করে ৫ কুখ্যাত দুষ্কৃতি কে গ্রেফতার করলো পুলিশ।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – হাওড়া থেকে একটি ট্যাক্সি ভাড়া করেছিল ক্যানিংয়ের চার কুখ্যাত দুষ্কৃতি।মঙ্গলবার রাতে প্রবল বর্ষনের সময় ক্যানিং থানার তালদি বাস ষ্ট্যান্ড সংলগ্ন এলাকার রাস্তার উপর দাঁড়িয়ে ছিনতাই করার ছক কষেছিল তারা।এমন খবর গোপন সুত্রে পৌঁছে যায় ক্যানিং থানার পুলিশের কাছে। দ্রুততার সাথে ক্যানিং থানার একটি পুলিশ টীম ঘটনাস্থলে পৌঁছে যায়। দুষ্কৃতিরা বুঝতে পেরে তালদির খিরিশতলা থেকে ট্যাক্সি টি দ্রুত গতিতে চালিয়ে ক্যানিং বাজারের দিকে রওনা দেয়। ট্যাক্সির পিছু ধাওয়া করে ক্যানিং থানার পুলিশ টীম।রাতের অন্ধকারে দুষ্কৃতিরা মরিয়া হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।অগত্যা পুলিশের বুদ্ধির কাছে হার মানে দুষ্কৃতিরা। দীর্ঘ প্রায় সাত কিলোমিটার রাস্তা ধাওয়া করে ক্যানিং-বারুইপুর রোডের ক্যানিং মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকা ধরে ফেলেন ট্যাক্সিটি কে।ট্যাক্সির মধ্যে থেকে গ্রেফতার করা হয় কুখ্যাত ছিনতাইবাজ জিসান গাজী,জুম্মান গাজী,আসান আলি গাজী, সারির কাজী ও ট্যাক্সি চালক সুখদেব প্রসাদ যাবদ।ধৃতদের কে বুধবার আদালতে তোলা হয়েছে। ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দিবাকর দাস জানিয়েছেন ‘দুষ্কৃতিরা রাতে অন্ধকারে ক্যানিং মহকুমার বিভিন্ন হাইওয়েতে ছিনতাইয়ের ছক কষেছিল। এমন খবর পাওয়ার পর তাদের ট্যাক্সিকে ধাওয়া করে ধরা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৫ জন কে। ধৃতদের কাছ থেকে একটি লোহার রড,দুটি ছুরি,তিনটি ধারালো দা,একটি নেপলা উদ্ধার করা হয়েছে পাশাপাশি ট্যাক্সিটি কে আটক করা হয়েছ।ধৃতদের মধ্যে জিসান ও জুম্মান এর বিরুদ্ধে একধিক দুষ্কৃতিমূলক কাজ করার অভিযোগ রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *