সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – নতুন পদে স্থলাভিষিক্ত হলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস।বিধায়কের পাশাপাশি দলীয় ভাবে বুধবার তাঁর নাম ঘোষনা করা হয় দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন জেলার আইএনটিটিইউসি’র সভাপতি পদের জন্য।নতুন পদে নির্বাচিত হওয়া বিধায়ক পরেশরাম দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ অবস্থায় কলকাতার আ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কোন প্রতিক্রিয়া দেননি।তবে দলীয় সুত্রের খবর সুন্দরবন জেলা ঘোষনার পর থেকেই বিধায়ক পরেশরাম দাসের কথা ভেবেছিল দল। আর সেই কারণে আইএনটিটিইউসি’র মতো একটি গুরুত্ব পূর্ণ পদে দল তাঁকে প্রাধান্য দিয়ে নির্বাচিত করেছেন।
আইএনটিটিইউসি সভাপতি নির্বাচিত হলেন বিধায়ক পরেশ।












Leave a Reply