গরু চুরি করতে এসে গ্রামবাসীদের গণধোলাইয়ে মৃত্যু হল এক গরু চোরের।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- গরু চুরি করতে এসে গ্রামবাসীদের গণধোলাইয়ে মৃত্যু হল এক গরু চোরেরl
সাত সকালে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়।জানা যায়
রাতের অন্ধকারে গরু চুরি করতে এসে প্রাণ হারালেন এক যুবকl
স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাত তিনটা নাগাদ পরপর দুটি বাড়িতে গরুর চুরি করতে ঢুকে চোরের দল।
এমনই ঘটনায় ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ১৯৫ ব্যাটলিয়নের চাউলহাটি সংলগ্ন বড়ুয়া পাড়া গ্রামে।
যদিও গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচিতে গরু রেখে পালিয়ে যায় চোরের দল।
সীমান্ত লাগোয়া গ্রামে চা বাগান থাকায় কোন রকমের চা বাগানে লুকিয়ে পড়েন চোড়ের দলটি।
রাত থেকে সকাল পর্যন্ত গ্রামবাসীদের পাহারায় সকালের সূর্যের আলোর ফুটতেই পালানোর সময় হাতেনাতে ধরে ফেলে হয় এক চোরকে।
গ্রামবাসীদের গণধোলাইয়ের আক্রমণে মৃত্যু হয় ঐ চোরের।
ঠিক ওই সময় অপর দিক থেকে আরেকটি চোর তারকাটা ঘেরা টপকে পালিয়ে যায় বলে খবর,
চোরের মৃত্যুর খবর জানাজানি হতেই ছুটে আসেন রাজগঞ্জ থানার পুলিশ। মৃত ব্যাক্তির পরিচয় এখনো জানা যায় নি।
ইতিমধ্যে পুরো বিষয়টি তদন্তে নেমেছে রাজগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *