মোলডাঙ্গাতে হাতির তাণ্ডবে ভাঙলো ২টি বাড়ি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ফের হাতির তাণ্ডবে ভাঙলো দুটি বাড়ি, ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের মোলডাঙ্গা এলাকায়, বনদপ্তর সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার ভোটনাগাদ তান্ডব চালায় চারটি হাতির একটি ছোট্ট দল, এই তান্ডবের ফলে ভেঙেছে দুটি বাড়ি, ইতিমধ্যেই ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার, ইতিমধ্যেই ওই হাতি গুলি অবস্থান করে আছে মোলডাঙ্গা সয়েল বাঁধে, যেকোনো সময়ে খাবারের সন্ধানে আবার লোকালয়ে বেরিয়ে পড়তে পারে হাতিগুলি,এই দিন সতর্কতা জারি করে এমনটাই জানানো হয়েছে বনদপ্তরের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *