রাতে অন্ধকারে গাছে ধাক্কা মেরে মৃত্যু বাইক চালকের।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – রাতের অন্ধকারে গাছে ধাক্কা মেরে মৃত্যু হল এক বাইক চালকের। মৃতের নাম অমিয় মন্ডল(২৮)।মৃত যুবকের বাড়ি বাসন্তী থানার চড়াবিদ্যা এলাকায়।ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত চুনাখালির নাপিতপাড়া এলাকা।স্থানীয় সুত্রে জানা গিয়েছে চড়াবিদ্যার বাসিন্দা যুবক অমিয় মন্ডল ও তার বন্ধু পলাশ মন্ডল এদিন রাতে দুজন দুটি বাইক চালিয়ে চুনাখালি বাজারের দিকে যাচ্ছিলেন।ক্যানিং-চুনাখালি রোডের নাপিতপাড়া এলাকা নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে অমিয়।ছিটকে পড়ে রাস্তার পাশে। রক্তাক্ত অবস্থায় কাৎরাতে থাকে।সেই মুহূর্তে বাইকের ব্রেক কষে দাঁড়িয়ে যায় তার বন্ধু।রন্ধুর মর্মান্তিক পরিণতির দৃশ্য দেখে রাতের অন্ধকারে কি করবেন ভেবে উঠতে পারছিলেন না। এদিকে বন্ধুর তখন জীবন প্রায় সংশয়ের মুখে।সেই সময় রাস্তা দিয়ে চুনাখালির বগুলাখালি গ্রামের দুই যুবক শান্তনু মন্ডল ও ধীমান নায়েক বাইক চালিয়ে বাড়িতে ফিরছিলেন। তারা থমকে দাঁড়িয়ে পড়ে। কোন কিছুই না ভেবে রক্তাক্ত অবস্থায় দুর্ঘটনাগ্রস্থ যুবক কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুর্ঘটনাগ্রস্থ যুবক কে মৃত বলে ঘোষনা করেন।ঘটনার খবর শুনে কান্নায় ভেঙে পড়ে উদ্ধারকারী দুই যুবক ও মৃতের পরিবারের লোকজন।
ক্যানিং থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।অন্যদিকে রাতের অন্ধকারে ঠিক কি ভাবে এমন দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *