পুকুরের জল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পুকুরের জল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি নদীয়া শান্তিপুরের কদমপুর এলাকার। সূত্রের খবর বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার একটি পুকুরের জলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। এরপর খবর দেয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করে মৃতদেহটি। যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। ঐ এলাকার স্থানীয় বাসিন্দারাও ওই ব্যক্তিকে আগে কখনো দেখেনি বলেই জানায়। তবে পুকুরের জল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় কেউ প্রতিক্রিয়া দিতে না চাইলেও এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *