শেষ হলো রানাঘাট পিপলস কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়ন দাখিলের সময়।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শেষ হলো রানাঘাট পিপলস কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়ন দাখিলের সময়। ২৩ শে আগস্ট ২৪শে আগস্ট এবং ২৫শে আগস্ট এই তিন দিন ছিল মনোনয়ন দাখিলের দিন। আগামী ২৭শে আগস্ট হবে স্কুটিনি এবং ২৮ আগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন হবে আগামী ১১ই সেপ্টেম্বর। আজ রানাঘাট পিপলস ব্যাংকে মনোনয়ন
দাখিলকে কেন্দ্র করেছিল সাজ সাজ রব। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যাংকের ভেতরেই ছিল পুলিশ পোস্টিং।তবে কোন গন্ডগোলের খবর পাওয়া যায়নি।পিপলস ব্যাংকের নির্বাচনে ১২টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১২৯৩৯জন।নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে ৪২জন ডেলিগেটস।এবিষয়ে পিপলস ব্যাংক নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত এ আর ও আমাদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *