সমাজ ও পরিবেশ কে বাঁচিয়ে কর্মসংস্থান এর লক্ষে এগিয়ে এলেন নারায়ন গড়ের সমীরণ পাহাড়ি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সমাজ ও পরিবেশ কে বাঁচিয়ে কর্মসংস্থান এর লক্ষে এগিয়ে এলেন নারায়ন গড়ের সমীরণ পাহাড়ি। দীর্ঘ দু বছর লকডাউন এর সময় তিনি ভাবনা চিন্তা করেন শুধু নিজের জন্য নয়, যদি আরো কিছু মানুষ কে সুযোগ করে দেওয়া যায় কর্মসংস্থান এর জন্য, সেই লক্ষে তিনি আজ সফল।
পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় থানার অন্তর্গত মকরামপুর বাজারের ওপর নুতন উদ্যোগপতি সমীরণ পাহাড়ি কারখানা খুললেন, যেটির নাম নিত্য ইন্ডাস্ট্রিজ।আজ এই কারখানায় ফিতে কেটে শুভ উদ্ভোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক কেম্পা হুনাইয়া ।
মূলত প্লাস্টিক জাতীয় দ্রব্য বর্জন করে পাটের দ্রব্য যাতে মানুষ ব্যাবহার করে, সেই জন্যই এই নিত্য ইন্ডাস্ট্রিজ এ তৈরি হবে পাটের তৈরি নানা প্রকার জিনিস। আপাতত এই কাজের জন্য ২০ জন নিযুক্ত রয়েছে, পরবর্তী কালে আরো মানুষ কে এই কাজে যুক্ত করানো হবে বলে জানান নিত্য ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার সমীরণ পাহাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *