
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- মালদা জেলাপরিষদের পর এবার ইংরেজবাজার পৌরসভা দখল করতে চলেছে বিজেপি। বুধবার ইংরেজবাজার পৌরসভায় নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রাক্কালে পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ তৃণমূলের মোট ১১জন কাউন্সিলর তৃণমূল দল থেকে পদত্যাগ করে নিজেদের নির্দল কাউন্সিলর হিসেবে পরিচয় দেন। তবে শুধু নির্দল কাউন্সিলর হিসেবে পরিচয় দেওয়া নয়, তারা সাফ ঘোষণা করেন তাদের মধ্যে কেউ চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। বিজেপির চেয়ারম্যান পদপ্রার্থীকেই তারা সমর্থন জানাবেন। উল্লেখ্য, ২৯ আসন বিশিষ্ট ইংরেজবাজার পৌরসভায় বর্তমানে ২৮জন কাউন্সিলর রয়েছেন। কারণ একজন কাউন্সিলর মারা গেছে। ফলে ২৮জন কাউন্সিলর বিশিষ্ট পৌরসভায় চেয়ারম্যান নির্বাচনের জন্য ১৫জন কাউন্সিলের সমর্থন প্রয়োজন। যা এই মুহূর্তে বিজেপির কাছে রয়েছে বলে খবর। কারণ বিজেপির নিজেদের তিনজন কাউন্সিলর রয়েছেন এবং বাকি ১২জন নির্দল কাউন্সিলর বিজেপির চেয়ারম্যান গঠনে সমর্থন জানাবেন বলে খবর। এই পরিস্থিতিতে বিজেপির ইংরেজবাজার পৌরসভা দখল করা এখন শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল।












Leave a Reply