তালদি পঞ্চায়েত সদস্যের বাড়িতে চুরি,এলাকায় চাঞ্চল্য।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – রাতের অন্ধকারে এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে চুরির ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।ইতিমধ্যে ওই পঞ্চায়েত সদস্য ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।স্থানীয় সুত্রে জানা গিয়েছে বুধবার রাতে পাকিস্তান বনাম আফগানিস্তান ক্রিকেট ম্যাচ ছিলো।বাড়িতে বসে টিভির পর্দায় খেলা দেখছিলেন ক্যানিংয়ের তালদি গ্রাম পঞ্চায়েতের আন্ধারিয়া এলাকার পঞ্চায়েত সদস্য রাজীব সরদার।খেলা দেখে রাত প্রায় দেড়টা নাগাদ ঘুমাতে যান।
সুযোগ বুঝে গভীর রাতে ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে হানা দেয় চোর। ঘরের মধ্যে ঢুকে সমস্ত জিনিসপত্র ওলটপালট করে দেয়। পঞ্চায়েত সদস্যের দামী মোবাইল ফোনটি নিয়ে যায় চোর। পাশাপাশি পঞ্চায়েত সদস্যের একটি বাইকও নিয়ে যাওয়ার চেষ্টা করে চোর। বাইকের চাকায় হাওয়া না থাকায় বাড়ির বাইরে বাইক ফেলে রেখে চলে যায় চোর।
বৃহষ্পতিবার সকালে পঞ্চায়েত সদস্যের ঘুম ভাঙতেই বুঝতে পারেন চোর ঢুকেছিলো ঘরের মধ্যে।
তিনি দেখেন তার মোবাইল ফোন নেই,বাইকটি বাইরে পড়ে রয়েছে।
ঘটনার কথা জানিয়ে পঞ্চায়েত সদস্য ক্যানিং থানা একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *