নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ারে কর্মসূচীতে যোগ দিয়ে তৃণমূলের আলিপুরদুয়ার জেলার একাধিক নেতৃত্বের উপর তোপ দাগলো বিরোধী দলনেতা শুভেন্দু অদিকারী । রাজ্যজুড়ে তৃণমূলের বেলাগাম সন্ত্রাস ও দুর্নীতির প্রতিবাদে নবান্ন চলো অভিযানকে সামনে রেখে শুক্রবার আলিপুরদুয়ার শহরে বিজেপির মহা মিছিল আয়োজিত হল। এই দিনের মহামিছিলে যোগ দিতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের মিছিলটি আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিল শেষে আলিপুরদুয়ার কোর্ট মোড় এলাকায় পথসভায় বক্তব্য পেশ করেন শুভেন্দু অধিকারি ।
এদিন শুভেন্দু অধিকারি বলেন, আগামীকাল উত্তরবঙ্গ সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । টাকা তুলতে আসছেন চার্টার প্লেনে করে এসে কয়েক বস্তা টাকা তুলতে আসছেন। এ যেন টাকা তোলার প্রতিযোগিতা চলছে।












Leave a Reply