খেমাশুলির কায়দায় শালবনি স্টেশনে রেল অবরোধ করতে গেলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় রেল পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার খেমাশুলির কায়দায় শুক্রবার বেলা নাগাদ শালবনি স্টেশনে রেল অবরোধ করতে গেলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় রেল পুলিশ। প্রসঙ্গত কুড়মি জাতিকে তফসিলি জনজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি এবং কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলির অন্তর্ভুক্তির দাবিতে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। যার জেরে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন, জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়ক অবরোধ হলে দেখা দিয়েছে ব্যাপক যানজট, সমস্যায় পড়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *