গড়বেতা শহরে বিভিন্ন দাবি দাবা নিয়ে মিছিল সিপিআইএমের, উপস্থিত সুশান্ত ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: –  একাধিক দাবি দাবা নিয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে গণমিছিল করল সিপিআইএম নেতাকর্মীরা, মূলত তাদের দাবিগুলি হলো গড়বেতাকে মহকুমা ঘোষিত করতে হবে, গরবেতা স্টেশন নিকট রাধানগরে ফ্লাইওভার তৈরি করতে হবে, কেন্দ্র ও রাজ্যর যেসব শূন্য পদ রয়েছে স্বচ্ছতার সহিত নিয়োগ করতে হবে, সীমাহীন দুর্নীতি বন্ধ করতে হবে, এইসব দাবি সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে এই গণমিছিলে পা মিলিয়েছেন কয়েক হাজার কর্মী সমর্থক, যেখানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক তথা দাপুটে সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ,এছাড়া উপস্থিত তপন ঘোষ, দিবাকর ভূঁইয়া সহ একাধিক সিপিআইএম নেতাকর্মীরা, গোটা শহর মিছিল পরিক্রমা করে অবশেষে পথসভার মাধ্যমে শেষ করা হয় এই কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *