দ্বিতীয় দিনেও একাধিক দাবি নিয়ে কেশপুর গভমেন্ট ITI কলেজে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পর্যাপ্ত পরিমাণে শিক্ষক এবং কলেজের পরিকাঠামো সহ একাধিক দাবি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর গভমেন্ট আই টি আই কলেজের সামনে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করেছিল কলেজের ছাত্র-ছাত্রীরা,কিন্তু মঙ্গলবার পেরিয়ে গেলেও বুধবার দিনেও একই দাবি দাবা নিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে ছাত্রছাত্রীরা, যদিও ছাত্র-ছাত্রীদের এই দাবি পূরণের অঙ্গীকার নিয়ে পাশে দাঁড়িয়েছে কলেজের অধ্যক্ষ, কলেজ অধ্যক্ষের বক্তব্য আজ ছাত্রছাত্রীরা যে দাবি দাবা নিয়ে আন্দোলনে করছে এটা তাদের অধিকার, আর তাদের অধিকার যাতে পূরণ হয় সেই আশা রাখবো, পাশাপাশি এই দাবি দাবা নিয়ে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে জানাবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *