ফালাকাটা ব্লকের জটেশ্বর ৩নম্বর প্রাথমিক বিদ্যালয়টি গোটা ফালাকাটা ব্লকের মধ্যে নজর কেড়েছে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের জটেশ্বর ৩নম্বর প্রাথমিক বিদ্যালয়টি গোটা ফালাকাটা ব্লকের মধ্যে নজর কেড়েছে। এবার পড়ুয়াদের মন জয় করতে সৌন্দর্যায়নে উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কতৃপক্ষ। বিদ্যালয়ের প্রতি পড়ুয়াদের আকৃষ্ট করতে বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছে বিদ্যালয় প্রঙ্গণকে। বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করলে চোখে পরে নানা প্রজাতির ফুলের গাছ।বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগিয়ে বাগান তৈরি করে অসাধারণ পরিবেশ তৈরি করেছে বিদ্যালয় কতৃপক্ষ। কোনো সরকারি বিদ্যালয়ে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। বিদ্যালয় কতৃপক্ষের এই উদ্যোগে ভীষণ খুশি পড়ুয়াদের অভিভাবক অভিভাবিকা সহ পড়ুয়ারা।পড়ুয়াদের বিদ্যালয় মুখী করতে বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করতে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *