মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক মহিলা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  পরিবারে দুই অন্ধ ছেলেকে রেখে মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক মহিলা। ঘটনায় শোকের ছায়া পরিবারে। জানাযায় মৃত মহিলার নাম ছবি হালদার, বয়স আনুমানিক ৫৫ বছর। বাড়ি শান্তিপুর ব্লকের নৃসিংহ পুর বাজারপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায় গতকাল রাতে ওই মহিলাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার, এরপর ছুটে আসে স্থানীয়রা খবর দেয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মহিলার ঝুলন্ত দেহে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। জানা যায় ওই মহিলার দুই পুত্র সন্তান অন্ধ, স্বামী দিনমজুরের কাজ করে দীর্ঘদিন ধরে ওই মহিলা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পরিবারের দাবি শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে হয়তো এই আত্মঘাতী। মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ এ ছাড়াও ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। তবে মহিলার আত্মঘাতীর ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *