এক মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকাকে অপহরণ করার অভিযোগ শান্তিপুরের এক যুবকের বিরুদ্ধে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এক মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকাকে অপহরণ করার অভিযোগ শান্তিপুরের এক যুবকের বিরুদ্ধে। আজ থানার দ্বারস্থ নাবালিকার পরিবার। জানা যায় অপহরণ হয়ে যাওয়া নাবালিকার নাম রোকিয়া খাতুন, বয়স ১৬ বছর, বাড়ি পূর্ব বর্ধমান জেলার রায়গ্রামে। পরিবারের অভিযোগ গতকাল দুপুরে ওই নাবালিকা স্কুলে গিয়েছিল, তারপর স্কুল থেকে আর বাড়ি ফেরেনি। পরিবার জানতে পারে শান্তিপুরের এক যুবক ওই নাবালিকাকে অপহরণ করে। সেইমতো নাবালিকার পরিবার আজ শান্তিপুরে এসে পৌঁছায়, কিন্তু যুবকের বাড়ির ঠিকানা কিছুতেই খুঁজে পাইনি নাবালিকার পরিবার। এরপর অবশেষে শান্তিপুর থানার দারস্ত হয়ে অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। পরিবারের দাবি তাদের নাবালিকা মেয়েকে খুঁজে না পাওয়া পর্যন্ত খুবই অস্বস্তিতে রয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *