উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি কার্পেট এবার যাবে বিদেশে।

উঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের স্বয়ংবর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি কার্পেট এবার যাবে বিদেশে। আর সেই লক্ষ্যে হেমতাবাদ এর নওদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মহিলা ক্ষুদ্র শিল্পীরা এখন ভীষণ ব্যস্ত কার্পেট বোনার কাজে।তাই এই গ্রামে এখন ঘরে ঘরে কার্পেট শিল্প কুটির শিল্পের আকার ধরন করেছে। ।কিছু দিন আগে ভারত সরকারের সমবায় মন্ত্রণালয় এর উদ্যোগে জাতীয় সমবায় ইউনিয়নের কো অপারেটিভ এডুকেশন ফিল্ড প্রজেক্ট দপ্তরের ব্যাবস্থাপনায় এই গ্রামে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের আধুনিক মানের কার্পেট তৈরীর প্রশিক্ষণ দেওয়ার পর আজ এই গ্রামের বেশির ভাগ মহিলারা নিজেরা নিজের পায়ে দাড়াতে বেছে নিয়েছে উন্নত মানের কার্পেট তৈরীর কাজ। জেলার হেমতাবাদ ব্লকে ক্ষুদ্র ও কুটির শিল্পের আকার ধরন করেছে কার্পেট শিল্প।কিছু দিন আগে ভারত সরকারের পক্ষ থেকে এই গ্রামে স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের আধুনিক মানের কার্পেট তৈরীর প্রশিক্ষণ দেওয়ার পর আজ এই গ্রামের বেশির ভাগ মহিলারা নিজেরা নিজের পায়ে দাড়াতে বেছে নিয়েছে উন্নত মানের কার্পেট তৈরীর কাজ।সকাল থেকে বাড়ি বাড়ি সকাল থেকে সন্ধ্যা তৈরি করে চলছে এই কাজ।এদিকে মহিলাদের এই কাজে সর্বত ভাবে সহযোগিতা করে চলছে ভারত সরকারের সমবায় মন্ত্রক।ফলে এখন যারা দিন রাত এক করে এই কার্পেট বোনার কাজ করে চলছে তারা এখন পাছে উপযুক্ত পারিশ্রমিক ও। শিল্পীরা বলেন তারা তাদের নিজেদের গ্রামে কোন কাজ না থাকার ফলে বাড়িতে বসে থাকতেন। স্বামীর একার উপর তাদের সংসার নির্ভর করে থাকতে হতো। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ন বদলে গিয়েছে।এখন কেন্দ্রীয় সরকারের উদ্যোগে তারা গ্রামে বসেই কাজ পাছে ।ফলে আজ পরিস্থিতি অনেক বদলে গিয়েছে।এখন এই সব গ্রামে ঘরে ঘরে রণবাহারি কার্পেট তৈরি হওয়ায় ফলে আজ গ্রামের চিত্র অনেক বদলে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *