নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সোমবার সকাল থেকে কর্ম বিরতিতে সামিল হলেও আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সাপোর্টিং স্টাফরা। জানা গিয়েছে, দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই ১০০ টাকা মজুরিতে কাজ করছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সাপোর্টিং স্টাফরা। একাধিকবার মজুরি বৃদ্ধির দাবিতে জানানো হলেও, কোন সুরাহা মেলেনি।এদিন সকাল ১০ টা থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন জেলা হাসপাতালের ৫০ জনেরও বেশি সাপোর্টিং স্টাফরা। সেই ঘটনায় দুর্ভোগে জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর আত্মীয়রা।
সোমবার সকাল থেকে কর্ম বিরতিতে সামিল হলো আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সাপোর্টিং স্টাফরা।












Leave a Reply