বিশ্ব জল দিবসে সচেতনতার বার্তা নিয়ে শুশুনিয়া ঐকতানের নাটিকা।

সুদীপ সেন, বাঁকুড়া:- ২২ শে মার্চ, বিশ্ব জল দিবস।
এই বিশেষ দিনটিতে বাঁকুড়া জেলার ছাতনার শিউলিগড়িয়া গ্রামে শিল্প সাংস্কৃতিক সংগঠন ঐকতানের উদ্যোগে অনুষ্ঠিত হলো ক্যাচ দ্য রেইন নাটিকা।

জলের বিশেষ প্রয়োজনীয়তাকে মানুষের মধ্যে তুলে ধরে সে সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়াই এই নাটিকার অন্যতম উদ্দেশ্য বলে নাট্য পরিচালক কৌশিক মন্ডল জানান।
১০ জন কলা কুশলী নিয়ে এই নাটিকা টি নির্মিত হয়।
ভারত সরকারের জল মন্ত্রকে এবারের বিশ্ব জল দিবসের ট্যাগ লাইন আছে_ ক্যাচ দ্য রেইন।
এই নাটিকা জনমানসে ভালো সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *