৮ দফা দাবিতে CMOH কে স্মারকলিপি লিপি দিল রেড ভলেন্টিয়ার্স কর্মীরা।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- ৮ দফা দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি লিপি দিল রেড ভলেন্টিয়ার্স কর্মীরা। এদিন কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাসের কাছে স্মারকলিপি দেন কোচবিহার জেলা রেড ভলেন্টিয়ার্স কর্মীরা। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার রেড ভলেন্টিয়ার্স এর ইনচার্জ সুভব্রত সেন গুপ্ত সহ আরও অনেকে।

তাদের দাবি,অ্যাডিনো ভাইরাস পরীক্ষা কেন্দ্র কোচবিহারে চালু করতে হবে,উপযুক্ত ডাক্তারের ব্যবস্থা করা,সরকারের পক্ষ থেকে তথ্য দেওয়া, অ্যাডিনো ভাইরাস ২৪ ঘন্টা হেল্পলাইন চালু করা, ভেরিয়া অ্যাফিক্ট জরুরি পরিষেবা চালু করা,কোচবিহার হসপিটালের ভেন্টিলেশনে চালু করা,হাসপাতালে ২৪ ঘণ্টা অক্সিজেন সরবরাহ করা সহ ৮ দফা দাবিতে স্মারকলিপি দেন রেড ভলেন্টিয়ার্স কর্মীরা।

উল্লেখ্য,এডিনো ভাইরাস নিয়ে সারা রাজ্যের সাথে সাথে কোচবিহারে উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে। সেই পরিস্থিতি যাতে হাতে বাহিরে চলে না যায় সেই বিষয় গুলো নিয়ে আজ কোচবিহার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাসের কাছে ৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন রেড ভলেন্টিয়ার্স কর্মীরা। এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস তাদের আশ্বাস দেন এই বিষয় গুলো নিয়ে তারা উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *