উপচে পড়া ভিড়ে ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প।

সুদীপ সেন, বাঁকুড়া:- ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্পের দ্বিতীয় দিনে বাঁকুড়া জেলার বিভিন্ন অংশের সাথে শালতোড়া ব্লকের শালতোড়া ও তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্পে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল।

বিশেষত লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, রেশন কার্ড , মৎস্য জীবি ক্রেডিট কার্ড,এর সাথে দুয়ারে সরকারের নবতম সংযোজন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কাউন্টারে ভিড় ছিল চোখে পড়ার মতো।

শালতোড়ার সাথে তিলুড়ী তে হয় মূল ক্যাম্প এবং তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের ইতুড়ী শিব মন্দির, উদয়পুর বড় কুলি, জহুর বোনা ল্যাম্পস এবং সিমলাডিহী এস, এস, কে তে অনুষ্ঠিত হয় আউট রিচ ক্যাম্প।

এই ক্যাম্পে হেলথ চেক আপের সুব্যবস্থা ছিল।

দুয়ারে সরকারের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন শালতোড়ার বিডিও শ্রী যুক্ত মানস কুমার গিরি, জয়েন্ট বিডিও শ্রীযুক্ত মিলন মালাকার,শালতোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী চৌধূরী ও ব্লক ও পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিক ও সদস্য , সদস্যা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *