বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- জামালপুরের সেলিমাবাদ হাই স্কুলে ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৪ এবং ৫ এপ্রিল দুদিন ব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে মঙ্গলবার সারাদিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৪ এপ্রিল সকালে প্রভাত ফেরির মাধ্যমে। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয় মঙ্গলবার। অনুষ্ঠানে অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, বিধায়ক অলোক কুমার মাঝি, সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি ভুতনাথ মালিক,পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, জামালপুর থানার অফিসার ইন চার্জ ইনস্পেকটর রাকেশ সিং, জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার, জামালপুর ১ পঞ্চায়েত প্রধান ডলি নন্দী, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভোলানাথ কর্মকার ও প্রতিষ্ঠাতা সদস্য অলিউল্লা খান, প্রাক্তন প্রধানশিক্ষক শক্তিপদ সাঁতরা সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এইদিন। বক্তব্য রাখতে গিয়ে সকল অথিতিরাই স্কুলের ভূয়সী প্রশংসা করেন। রাতের দিকে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *