আবদুল হাই, বাঁকুড়াঃ সাপে কেটে মৃত্যু হল বছর ৩ এর এক শিশুর। ঘটনাটি বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের ঝুঞ্জকা গ্রাম পঞ্চায়েত এলাকার জামথোল গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রের খবর এই দিন জামথোল গ্রামের বসিন্দা বিনোদ রায় এর তিন বছরের শিশু কন্যা বিউটি রায় বাড়ির বারান্দায় দুপুরে খেলা করছিল। এরপরে বাড়িতে মায়ের কাছে ঘুমিয়ে পড়লে সন্ধ্যার পরও ঘুম না ভাঙ্গলে পরিবারের লোকের সন্দেহ হয়। পরিবারের লোকজন তড়িঘড়ি নিয়ে যায় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল। রাত্রে হসপিটালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
তবে এই মৃত্যুর কারণ হিসাবে মৃতের কাকা বলেন মৃত্যুর কারণ হিসেবে আমরা সাপে কাটা কেই সন্দেহ করছি।












Leave a Reply