কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল রানাঘাটে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদিয়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির অন্তর্গত রানাঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে এক প্রতিবাদী মিছিল সংগঠিত হয়। কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মূলত এই প্রতিবাদী মিছিল। মিছিলে পা মেলান প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা শংকর সিংহ, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস প্রাক্তন সভাপতি শুভঙ্কর সিংহ, রানাঘাট পৌরসভার পৌর প্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়, উপ পৌর প্রধান আনন্দ দে, নদিয়া জেলা পরিষদের শিশু ও নারী কল্যাণ দপ্তর কর্মাধ্যক্ষ তথা মহিলা সভানেত্রী বর্ণালী দে সহ একঝাঁক তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। মিছিলটি রামনগর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *