নির্জন রাস্তার পাশ থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নির্জন রাস্তার পাশ থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ। তার কিছুটা দূরেই গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছেন আরও এক যুবক। মঙ্গলবার নদিয়ার রানাঘাট মাজদিয়া এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে মৃত ব্যক্তির নাম জানা গিয়েছে, অম্বর সর্দার (৬১)। বাড়ি রানাঘাট থানার কলাইঘাটা সর্দার পাড়া এলাকায়। জখম ব্যক্তির নাম বিশ্বজিৎ হালদার (২৪)। তার বাড়ি মুসুন্ডা হালদারপাড়া এলাকায়। জানা গিয়েছে গত সোমবার বিকেলে সাইকেলে চেপে মুসুন্ডা থেকে কলাইঘাটা আসেন বিশ্বজিৎ। বিশ্বজিতের ফোন পেয়ে বাড়ি থেকে বের হন অম্বর। তারা দুজনে কেউই রাতে বাড়ি ফেরেন নি। মঙ্গলবার সকালে কলাইঘাটা- মুসুন্ডা সড়কের পাশে ঝোপের মধ্যে অম্বরের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে। অন্যদিকে ওই রাস্তার পাশেই জখম অবস্থায় পড়েছিলেন বিশ্বজিৎ। তাঁকে উদ্ধার করে রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের পরিবারের দাবি, ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। টাকা পয়সা নিয়েও কোনও ঝামেলা নেই। কেন এই খুন স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *