করিসুন্ডা অঞ্চল নির্বাচনী কমিটির উদ্যোগে মিছিল সি পি আই এমের।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ এখনো পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি। শাসক দল থেকে শুরু করে সব রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে। সেইমত আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সি পি আই এম করিশুন্ডা অঞ্চল নির্বাচনী কমিটির উদ্যোগে বিভিন্ন দাবিতে করিশুন্ডা গ্ৰামে মিছিল অনুষ্ঠিত হল। আবাস যোজনায় প্রকৃত প্রাপকদারদের বাড়ি দিতে হবে, ষাট বছর বয়স্কদের বার্ধক্য ভাতা,রেগা প্রকল্প চালু সহ অন্যান্য দাবিতে এই মিছিল বলে জানা গেছে। এই মিছিলে পা মেলান বাঁকুড়া জেলা কমিটির সদস্য অসিম দাস, কৃষক নেতা আবদুর রব সহ অন্যান্য নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *