রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত শ্রমিক কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের ডাকে ভেইকেল জাঠা বাঁকুড়া, বিষ্ণুপুর ও খাতড়ায়।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  রাজ‍্য সরকারের কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক -কর্মচারী-শিক্ষক শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের আহ্বানে ২৭ শে এপ্রিল সারা রাজ‍্যের সাথে সাথে বাঁকুড়া জেলার তিনটি মহকুমা থেকে নয়দফা দাবিতে শুরু হল ভেইকেল জাঠা। চলবে ২৮ শে এপ্রিল পর্যন্ত।
এদিনের ভেইকেল জাঠা বাঁকুড়া সদর থেকে ছাতনা -শালতোড়া-মেজিয়া-বড়জোড়া – বেলিয়াতোড় — রামহরিপুর — গঙ্গাজলঘাটী — কাঞ্চনপুর হয়ে বাঁকুড়া। অপরদিকে
খাতড়া থেকে রাণীবাঁধ — মটগোদা –রাইপুর — সারেঙ্গা — পি মোড় — সিমলাপাল — তালডাংরা –হাতিরামপুর– খাতড়া।
এই একদিনে বিষ্ণুপুর থেকে জয়পুর –কোতুলপুর –ইন্দাস –পাত্রসায়ের — সোনামুখী –রাধানগর — বিষ্ণুপুর।
জাঠাগুলিকে সংবর্ধনা জানান এবং দাবিগুলির সমর্থনে সংক্ষিপ্ত সভা করেন ব্লক স্তরের যৌথ মঞ্চের সংগ্রামী বন্ধুরা ও কৃষক নেতৃবৃন্দ।
২৮ শে এপ্রিল দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এডওয়ার্ড মেমোরিয়াল হলের পাশে অবস্থান কর্মসূচী পালিত হবে।দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *