কালিয়াগঞ্জ এর রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগা মৃত্যু নিয়ে রহস্য।

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- কালিয়াগঞ্জ এর রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগা মৃত্যু নিয়ে রহস্য।
উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে চাদগা গ্রাম এক যুবক । মৃত্যুঞ্জয় বর্মন বয়স ৩৩, কে গুলি করে হত্যা করেছে , মৃতার বাবার নাম রবীন্দ্রনাথ বর্মন। এই নিয়ে এলাকায় শোকের ছায়া।
স্থানিয় বিজেপি মেম্বার বিষ্ণু বর্মনের ভাস্তা কে গুলি করে মারা অভিযোগ রাত্রী ২টার পরে। গুলিবিদ্ধ কে কালিয়াগঞ্জ হাসপাতাল নিয়ে আসলে চিকিৎস মৃত্যু বলে ঘোষণা করে।
সকালে হাসপাতাল থেকে পুলিশ মৃত্যু নিয়ে চলে যায় বলে অভিয়োগ।

এই যুবকের মৃত্যু নিয়ে রহস্য পুনরায় কালিয়াগঞ্জ শহর গ্রাম জুড়ে ।
কালিয়াগঞ্জ গুলিকান্ড ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ছে। এবারে এই ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে পৌছল রাজ্য মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে ছিলেন কমিশনের পদস্থা কর্ত্রী শান্তি দাস বসাক। এদিন রাজ্য মানবাধিকার কমিশনের ৮ সদস্যের প্রতিনিধি দল গিয়ে পৌঁছয় চাঁদগা গ্রামে। সেখানে কমিশনের প্রতিনিধিরা কথা বলেন মৃত মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের সাথে। কি ভাবে মৃত্যু হল মৃত্যুঞ্জয়ের তার যাবতীয় তথ্য গ্রহন করে কমিশনের টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *